শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যুবলীগ নেতা কারাগারে
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যুবলীগ নেতা কারাগারে
১০৪০ বার পঠিত
সোমবার ● ৮ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে যুবলীগ নেতা কারাগারে

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : কেন্দ্র দখল করে ভোট ছিনতাই ও ভোটারদের পিটিয়ে আহত করার অভিযোগে মামলায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য হাসান মাহমুদ আপেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে দীর্ঘ শুনানী শেষে লক্ষ্মীপুর আদালতের বিচারিক হাকিম মো. তারেক আজিজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত বছরের ২৪ জুন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সজিব কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার অভিযোগ এনে আদালতে মামলা করেন।

বাদি পক্ষের আইনজীবি মো. কামরুল হাসান রনি বলেন, গত বছরের ২১জুন হাজিরহাট ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কেন্দ্রটি আসামী পক্ষের বাড়ির দরজায় হওয়ায় সদস্য প্রার্থী হাসান মাহমুদ আপেল ও তার লোকজন সকল ভোটারদের এলোপাতাড়ি পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে ভোট কেটে নেয়। সজিব আরেক সদস্য প্রার্থী কবির হোসেনের লোক হওয়ায় তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা পাটিয়ে দেয় প্রধান আসামী আপেলসহ তার লোকজন। পরে সজিব আপেলকে প্রধানসহ ১৮জনের নাম উল্লেখ করে মামলা করলে আদালত কমলনগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কমলনগর থানা দীর্ঘ পর্যালোচনা শেষে ১০জনের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আজ ওই মামালার শুনানীর তারিখ থাকায় আসামীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানী শেষে আদালত প্রধান আসামী হাসান মাহমুদ আপেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ