সোমবার ● ২০ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : সৌদিতে সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। রোববার ওই দেশটির সন্ধ্যায় নাজরান শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাকসুদুর রহমানের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। তিনি ওই এলাকার সামছুদ্দিনের ছেলে। ওই সময় বাংলাদেশী আরো ৫জন আহত হয়।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, মাকসুদ তার সহকর্মীদের ট্যাক্সিক্যাবযোগে কাজে যাচ্ছিলেন। সন্ধ্যায় নাজরান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদের মৃত্যু হয়। সাথে থাকা তার সহকর্মীরা মারাত্মক আহত হয়। পরে পুলিশ এসে মাকসুদের মরদেহ মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।
এদিকে মাকসুদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 