শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার
৮৯৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ইটভাটার কালো ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ইটভাটার কালোধোঁয়ায় প্রায় দুই’শ পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২১ বছর থেকে মেসার্স এমএনএস ব্রিক ম্যানুফেকচারার নামে এ অবৈধ ইটভাটা স্থাপনের ফলে জীববৈচিত্র ধ্বংস হয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে ফসলি জমি ও সামাজিক বনায়ন। বায়োদূষণের ফলে ফুসফুসের প্রদাহ, শ্বাসকষ্ট, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এ এলাকার সাধারণ মানুষ। এরই প্রতিবাদে বুধবার (২২জুন) সকালে কমলনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী এক পরিবার পক্ষে মো. হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে বলেন, উপজেলার চরলরেন্স এলাকায় ২০০১ সালে মেসার্স এমএনএস ব্রিক ম্যানুফেকাচারার নামে একটি অবৈধ ইটভাটা স্থাপন করেন। তখনকার সময়  ভাটা মালিক মোশারফ  হোসেন খোকন ইউপি চেয়ারম্যান হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ করেও কোন প্রতিকার পায়নি। দীর্ঘ দিন থেকে ভাটা পরিচালনার ফলে আশপাশের প্রায় দুইশত পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে অনেকে তাদের বাড়ি-ঘর ফেলে রেখে অন্যত্র বসবাস করছে। সম্প্রতি চলতি মাসের ১২ তারিখে ইটভাটার কালো ধোঁয়া ছেড়ে দিলে আশ পাশের প্রায় দুইশত পরিবারের বাড়ির পরিবেশ বান্ধব গাছপালা পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও ফসলী জমি ফলদ ও বনজ সকল উদ্ভিদ ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেন, তাদের অবৈধ ইটভাটা সরিয়ে নিতে বহুবার প্রশাসনের ধারস্থ হলেও কোন প্রতিকার পায়নি। সর্বশেষ গত ২০১৮সালের ৮ অক্টোবর জেলা প্রশাসকের বরাবরে একটি লিখিত অভিযোগ করেন তিনি। জেলা প্রশাসক তৎসময়কার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও কোন ব্যবস্থা নেননি। জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দেওয়ার পর থেকে ভাটা মালিক, মোশারফ হোসেন খোকন ও তার ভাই মো. রাশেদ আমাদের হুমকি ধমকি দিয়ে আসছেন।
এ বিষয়ে ভাটা মালিক মো. রাশেদ বলেন ইটভাটার সর্বশেষ আগুন নেভানোর সময় কালো ধোঁয়ায় আশপাশের কিছুটা ক্ষতি হয়। এ বছর ওয়েদার খারাপ থাকায় বেশি ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি সরেজমিন খতিয়ে দেখার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) পুদম পুষ্প চাকমাকে নির্দেশ দেওয়া হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ