শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ৮ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জাল আনতে গিয়ে চার কিশোরী নিখোঁজ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জাল আনতে গিয়ে চার কিশোরী নিখোঁজ
১১১৯ বার পঠিত
রবিবার ● ৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে জাল আনতে গিয়ে চার কিশোরী নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স
---

কমলনগর (লক্ষ্মীপুর)  : লক্ষ্মীপুরের কমলনগরে নানা বাড়ি থেকে মাছ ধরার জাল আনতে চার কিশোরী নিখোঁজ হয়েছে। শনিবার (৭মে) সকালে উপজেলার চরকদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ কিশোরীরা হলো-জোবায়েদা আক্তার (১২), মিতু আক্তার (১২), সামিয়া আক্তার নিহা (১৩) ও সিমু আক্তার (১৪)। তারা সম্পর্কে খালাতো বোন ও বান্ধবী। এ ঘটনায় ওই দিন বিকেলে কিশোরী সিমুর নানী কমলনগর থানায় সাধারণ ডায়েরী করেন। এক সাথে চার কিশোরী নিখোঁজের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
নিখোঁজ চার কিশোরীর স্বজনরা জানান, চরকাদিরা ইউনিয়নের বাদামতলী এলাকা থেকে পাশ্ববর্তী শান্তিরহাট সিমু তার খালতো বোন ও দুই বান্ধবী নিয়ে নানা বাড়িতে মাছধরা জাল আনতে যান। দীর্ঘ সময় তারা না ফিরলে পরিবারের লোকজন তাদের খোঁজা-খুঁজি শুরু করে। এতে কোন সন্ধ্যান না পেয়ে কমলনগর থানায় সাধারণ ডায়েরী করেন।
দুই কিশোরীর খালা তাছনুর বেগম জানান, গত কাল রাতে এক মহিলা তাদের মুঠোফোনে নিখোঁজ হওয়া দুই কিশোরী তার কাছে আছে বলে জানান। এবং বিষয়টি কাউকে না বলার জন্য নিষেধ করেন। পরে তাদের সাথে যোগাযোগ করা হবে বলে তিনি ফোন কেটে দেন। বর্তমানে ওই নাম্বার বন্ধ রয়েছে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, চার কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। কিশোরীদের উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।





চট্টগ্রাম এর আরও খবর

উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই

আর্কাইভ