সোমবার ● ২৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল
কমলনগরে বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকালে সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।
কমলনগর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারি, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, প্রফেসর নুরুল ইসলাম সহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গিয়াস উদ্দিন।
এসময় খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 