শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে স্বামীর পরিচয়ে গৃহবধূকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে স্বামীর পরিচয়ে গৃহবধূকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
১৭৭০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে স্বামীর পরিচয়ে গৃহবধূকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে স্বামীর পরিচয় দিয়ে ঘরে ঢুকে জোরপূর্বক গৃহবধূকে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের মূল হোতা কালু প্রকাশ পঁচা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কালকিনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ভোলার মাইজচরার রফিক মাঝির ছেলে। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের চরলরেন্স গ্রামের একটি ধান খেতে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় সে। পরে বুধবার সকালে স্থানীয়রা ধান ক্ষেত থেকে রক্তাক্ত-অর্ধবিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে ভর্তি করে। গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন রয়েছে। তিনি দুই সন্তানের জননী ।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জানায়, মঙ্গলবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে একটি অপরিচত মোবাইলফোন নম্বর থেকে গৃহবধূকে স্বামী পরিচয় দিয়ে ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে তার মুখ চেপে চোখ ও মুখ বেঁধে ফেলা হয়। পরে তাকে বাড়ির পাশে একটি ধানক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই যুবক। এতে সে অচেতন হয়ে পড়ে। বুধবার সকালে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অর্ধ-বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে দেখতে পেলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার স্বামী পেশায় জেলে। ঘটনার সময় তার স্বামী মেঘনা নদীতে মাছ শিকারে ছিলেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে অভিযুক্ত কালুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ও্ই কর্মকর্তা আরও বলেন।

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎

আর্কাইভ