সোমবার ● ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সুজন ওরপে মোহন (২০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতি গ্রামের বছির আহমদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে পার্শ্ববর্তী তেহারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রামের আলা উদ্দিনের ছেলে। অটোরিকশা ছিনতাইকালে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে খালপড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দীন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে রাতে ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা উৎঘাটন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু 