শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ২২ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতার গণপদত্যাগ
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতার গণপদত্যাগ
১২০৬ বার পঠিত
সোমবার ● ২২ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতার গণপদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

---

কমিটি ঘোষনার পাঁচদিন পর লক্ষ্মীপুর সদর থানা পূর্ব ও পশ্চিম, পৌরসভা এবং চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ৪কমিটির ৩৮ নেতা গণপদত্যাগ করেছেন। যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে কমিটি ঘোষনা করায় আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ দলের সংক্ষুব্ধ এসব নেতারা গণপদত্যাগ করেন।
রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণপদত্যাগ ঘোষণা করে ৪টি ইউনিটের নেতাকর্মীরা। এরমধ্যে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) স্বেচ্ছাসেবক দলের ১৫ জন, সদর (পূর্ব) ৫ জন, চন্দ্রগঞ্জ থানা ১০ জন ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ৮ জন রয়েছে।
সংবাদ সম্মেলনে তারা জানায়, গত ১৭ নভেম্বর সদর থানা পূর্ব ও পশ্চিম, পৌর ও চন্দ্রগঞ্জ থানা সহ স্বেচ্ছাসেবক দলের ৬টি ইউনিটের কমিটি ফেইজবুকের মাধ্যমে ঘোষনা করা হয়। দলের ত্যাগী, নির্যাতিত, নিপিড়িত, মামলা হামলার শিকার, কারা নির্যাতিত নেতা-কর্মীদের পদবঞ্চিত করা হয়। ওই কমিটিতে দলের কোন ত্যাগী ও যোগ্য নেতারা স্থান পায়নি। এ নিয়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের চরম ক্ষোভ আর অসন্তোষ বিরাজ করছে। এ সময় সদ্য ঘোষিত কমিটি বাতিল করে পুনরায় কমিটি গঠনের দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, সদর থানা (পশ্চিম) আহবায়ক জামাল হোসেন, আব্দুর রহমান, সদর থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. তারেকুর রহমান, চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহবায়ক মাসুদ মোল্লা, লক্ষ্মীপুর পৌরসভা কমিটির যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান মঞ্জু। এসময় উপস্থিথ ছিলেন, গণপদত্যাগকারী নেতৃবৃন্দ সহ প্রায় শতাধিক দলীয় নেতাকর্মীরা।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

আর্কাইভ