শনিবার ● ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের ১৫ কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা
লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের ১৫ কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা
লক্ষ্মীপুর সংবাদদাতা

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের ১৫ জন কর্মচারীর অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি সিরাজ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এসময় অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: তৌহিদুল ইসলাম।
পরে জেলা প্রশাসনের বিদায়ী কর্মচারী মো: ওবায়েদুল হক, পরিমল চন্দ্র পাল, হোসেন আহমদ, শাহাব উদ্দিন, অলি উল্যা, গোলাম মাওলা, আবদুল মালেক, দুলাল হোসেনসহ ১৫ কর্মচারীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 