শুক্রবার ● ১৬ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে দ্বারে দ্বারে ইউপি চেয়ারম্যান
রায়পুরে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে দ্বারে দ্বারে ইউপি চেয়ারম্যান
প্রদীপ কুমার রায়, নিউজ এ্যডভান্স
![]()
রায়পুর (লক্ষ্মীপুর) : প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী অসহায়দের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন শফিউল আজম সুমন চৌধুরী। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তরুণ এ জনপ্রতিনিধি তাঁর এলাকার অসহায় পরিবারের দ্বারে দ্বারে ঘুরে পৌঁছে দিচ্ছেন খাদ্যের প্যাকেট। এ নিয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ এলাকার জনগণ।
ইউপি চেয়ারম্যান সফিউল আজম সুমন চৌধুরী বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার এ দুদিন এলাকার অসহায় প্রায় একশ’ পরিবারের ঘরে ঘরে নিজে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। যাদের ঘরে খাদ্য নেই বা কাজ হারিয়েছেন এমন লোকদের খুঁজে খুঁজে দেওয়া হচ্ছে এ উপহার। ইতোমধ্যে দু’দফায় আমার ইউনিয়নের ৬৩০টি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাউল, এক কেজি করে চিনি, ডাল ও এক লিটার সয়াবিন তেল রয়েছে।





কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ 