বুধবার ● ১০ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ঢাকাস্থ কমলনগর ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ
ঢাকাস্থ কমলনগর ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ঢাকাস্থ কমলনগর ফোরামের সেক্রেটারি আবদুস সাত্তার সুমনের উদ্যোগে এলাকার ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। খায়েরহাট নিজ বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষীপুর আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা শাখার আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডা: নূর উদ্দিন মাহমুদ, হাজির হাট উপকূল সরকারি কলেজের প্রভাষক ও বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান স্বপন হাওলাদার ও বিশিষ্ট শিক্ষাবিদ মিজানুর রহমান। আব্দুল আহাদের সঞ্চালনায় গন্যমান্য ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আসাদ শিকদার, বিশিষ্ট চিকিৎসক ডা: আব্দুল আজিজ, সিদ্দিক মাস্টার, বাদশা মিয়া, মাওলানা ইসরাফিল, নাজিম উদ্দিন টুটুল, আনোয়ার হোসেন মুরাদ, জুয়েল পাটোয়ারী প্রমূখ। এর আগে ১০০ টি সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, সেমাই, চিনি, গুড়ো দুধ সম্বলিত ঈদ সামগ্রী বিতরণ করা হয়* ।





কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ
কমলনগরে বেওয়ারিশ কুকুর আতঙ্কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ
কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি প্রভাবশালীদের দখলে 