শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আগুনে পোড়া ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অনুদান দিলেন ইউএনও
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আগুনে পোড়া ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অনুদান দিলেন ইউএনও
৯০৩ বার পঠিত
রবিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে আগুনে পোড়া ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অনুদান দিলেন ইউএনও

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে পুড়ে যাওয়া ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। রোববার বিকেলে হাজিরহাট বাজারের ক্ষতিগ্রস্ত দোকানগুলো দেখতে এসে প্রত্যেককে নগদ ১০হাজার টাকা করে অনুদান দেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে উপজেলার হাজিরহাট বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, হোসেন স্টোর, সফিক স্টোর, শিমুল স্টুডিও ও কামাল দধি বিতান। ওই সময় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়িরা।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, সরকারের পক্ষ থেকে সাময়িক কিছু অনুদান দিয়ে ব্যবসায়িদের পাশে দাড়িয়েছি। আমি মনে করি ব্যবসায়িদের জন্য সামান্য এ অনুদান পরবর্তীতে ঘুরে দাড়ানোর অনুপ্রেরণা মাত্র।






চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ