শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চুরি হওয়া শিশু উদ্ধারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চুরি হওয়া শিশু উদ্ধারের দাবিতে মানববন্ধন
৮২৮ বার পঠিত
শনিবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে চুরি হওয়া শিশু উদ্ধারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে একটি কিন্ডার গার্টেন থেকে চুরি হওয়া ৯ মাস বয়সী শিশু মালিহা ইসলাম ওহি উদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তোরাবগঞ্জ অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা। এতে ওহির মা মরিয়মসহ আত্মীয়-স্বজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মতিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিক উল্যাহ, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব, ওহির দাদা চৌধুরী মাঝি, মামা সোহাগ মিজি ও স্বজন বজলুর রহমান প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান থেকে শিশুটি চুরি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে বিদ্যালয়ের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা যাচাই করে দেখতে পায় মাথায় লাল হিজাব, মুখে মাস্ক ও কালো বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কোলে নিয়ে বের হয়ে যাচ্ছে। বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা যাচাই করেও একই দৃশ্য দেখা গেছে। ওহি সদর উপজেলার চরউভুতি গ্রামের ওমান প্রবাসী মো. সেলিমের মেয়ে।

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, শিশু ওহিকে উদ্ধারে শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বাসিন্দাদের সহযোগীতা প্রয়োজন। আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎ কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎
কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন
কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎ কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎
সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎ সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎ কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎ কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎

আর্কাইভ