রবিবার ● ১২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎ স্পৃষ্টে আরমান হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার কিল্লার বাড়ির আঃ মান্নানের ছেলে।
চর কাদিরা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফজলে এলাহি শামিম জানান, আরমান বাড়ির পাশ্ববর্তী একটি এন জিও’র অফিসে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 