শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় » বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এলজিআরডি মন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এলজিআরডি মন্ত্রী
৬৮৩ বার পঠিত
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মানুষকে একটি গর্বিত জাতিতে রুপান্তরিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজিবন সংগ্রাম করে গেছেন। একটি পক্ষ দেশের মানুষ ভাল থাকুক তা চায় না। আওয়ামি লীগ সরকার জনগনের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছে এটা তাদের সহ্য হচ্ছে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে কমলনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, পাকিস্তানের সাথে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর দেশ তখন ধ্বংসস্তুপে পরিনত ছিল। তখন মাথাপিছু আয় ৯৪ডলার থেকে ৩৭৭ ডলারে উন্নত করেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। ওই পাকিস্তানের দালালরা জাতির পিতাকে হত্যা করে আওয়ামিলীগকে ক্ষত-বিক্ষত করেছে। এর পর ৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে মানুষের শিক্ষা, স্বাস্থ্য খাদ্যসহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০০১ সালে এদেশের মানুষের মাথাপিছ আয় ছিল ৩২৯ ডলার কিন্তু ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে ২হাজার ৮শ’ ২৪ ডলারে উন্নিত করেছে আওয়ামী লীগ সরকার।বিএনপির ক্ষমতার সময় দেশে বিদ্যুতের পরিমান ছিল ২০ভাগ। বর্তমান আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুতায়ন করেছে। দেশে কোন খাদ্যের সংকট নেই, সারের সংকট নেই। তারা ক্ষমতায় থেকে মানুষের কি উন্নয়ন করছেন। মিছিল মিটিংয়ে বড় বড় কথা বলেন। আবারও তারা জালাও পোড়াও করে অশান্তি সৃষ্টি করতে চায়। বিএনপি জামায়াত দেশে সরকারের উন্নয়নে কোন প্রতিবন্ধকতা তৈরি করলে আপনারা ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবেন। বিকল্প ধারা বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামিলীগ এদেশের জনগনের জন্য এক হয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও মেজর (অব:) আবদুল মান্নানের সাথে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান মন্ত্রী।

জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো নিজাম উদ্দিন প্রমুখ।

পরে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত রামগতি উপজেলা পরিষদের নব নির্মিত ভবন উদ্বোধন রামগতি উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী ।






জাতীয় এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
জিয়াউর রহমান ফাউন্ডেশন’র সঙ্গে যুক্ত হয়ে আড়াই হাজার রুগীর অপারেশন করেছেন ডা. আমান জিয়াউর রহমান ফাউন্ডেশন’র সঙ্গে যুক্ত হয়ে আড়াই হাজার রুগীর অপারেশন করেছেন ডা. আমান
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎

আর্কাইভ