শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ২১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » যৌতুক না পেয়ে স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রির ঘটনায় মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » যৌতুক না পেয়ে স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রির ঘটনায় মামলা
৯১৪ বার পঠিত
শুক্রবার ● ২১ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌতুক না পেয়ে স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপু  লক্ষ্মীপুরের কমলনগরে যৌতুকে টাকা না পেয়ে স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর থানায় ভিকটিমের বাবা তাজল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় স্বামী সোহাগ ও ননদ সহিদা বেগমকে আসামী করা হয়। এ ঘটনায় আটক সোহাগকে গ্রেফতার দেখানো হয়েছে। সোহাগ সদর উপজেলার চরভুতি গ্রামের সফিক উল্লাহ’র ছেলে।
প্রসঙ্গত, ৫ মাস আগে সদর উপজেলার সফিক উল্লাহ’র ছেলে মো.সোহাগের সঙ্গে কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার তাজল ইসলামের মেয়ে রিনার পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের সময় যৌতক হিসেবে ৫০হাজার টাকা দেওয়ার কথা থাকলে ওই সময় ৩০হাজার টাকা পরিশোধ করা হয়। পরে সোহাগ স্ত্রীকে বাড়িতে নিয়ে বাকি টাকার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে। বাকি টাকা না দেওয়ায় সোহাগ বেড়াতে যাওয়ার কথা বলে স্ত্রীকে ঢাকা নিয়ে যায়। ঢাকা থেকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ড্রামে করে ভারতের কলকাতার কাছাকাছি সোহাগের বোন সহিদার কাছে নিয়ে যায়। সহিদা ওই খানে পতিতালয়ের সর্দারনীর দায়িত্বে রয়েছেন। এভাবে তিন মাস যাবত সোহাগের স্ত্রী রিনার সাথে চলে অমানবিক নির্যাতন। এদিকে রিনাকে না পেয়ে তার পরিবাট সোহাগকে চাপ প্রয়োগ করলে রিনা ঢাকা তার বোনের বাসায় আছে বলে ওদের জানায় সোহাগ । গত ১০ অক্টোবর রিনার ভাই মো. জাহাঙ্গীর হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে সোহাগের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রিনাকে তার বাবার বাড়িতে ফিরিয়ে দিতে সোহাগকে চাপ দেয়। নিরুপায় হয়ে সোহাগ এক সপ্তাহ আগে রিনাকে অজ্ঞান করে তার বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরলে রিনা বুজতে সে তার স্বামীর বাড়িতে আছে। পরে সে গোপনে বাবার বাড়িতে এসে পরিবারের কাছে সব কিছু খুলে বলে। এর পর রিনার পরিবার সোহাগকে যৌতুকের বাকি টাকা দিবে মর্মে আসতে বলে। সোহাগ বুধবার রাতে টাকার লোভে রিনার বাড়িতে আসলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ভারতে পাচার করে পতিতলয়ে বিক্রির ঘটনায় মামলা হয়েছে। মামলায় সোহাগকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বোনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

আর্কাইভ