মঙ্গলবার ● ২৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় জরিমানা
কমলনগরে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় জরিমানা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে নগদ ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান হাজিরহাট বাজারের চৌধুরী স্টোরে এ জরিমানা করেন। ওই সময় সার বিক্রেতার কাছ থেকে কৃষকের অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ উপস্থিত ছিলেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 