সোমবার ● ২২ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা ঘটনায় মামলা
কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা ঘটনায় মামলা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি সদস্য দেলোয়ার হোসেন সর্দারের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। রোববার সন্ধ্যায় কমলনগর থানায় দেলোয়ার হোসেনের স্ত্রী বাদি হয়ে এ মামলা করেন। মামলায় হামলাকারীদের মধ্যে মামুনকে প্রধান করে ৫জনের নাম উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত: নারিকেল পাড়াকে কেন্দ্র করে রোববার সকালে একই বাড়ির কাজল মিয়ার ছেলে মামুন ও ইয়ার হোসেনসহ ৮-১০ লোক ইউপি সদস্য দেলোয়ার ও তার স্ত্রীর ওপর হামলা করে। এতে তারা মারাত্মক আহত হয়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দীর্ঘ দিন থেকে ২৫ শতাংশ জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। দেলোয়ার উপজেলার চরফলকন ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 