শিরোনাম:
●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ ●   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
রবিবার ● ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা
৯৬৪ বার পঠিত
রবিবার ● ২১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ইউপি সদস্যের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি,  নিউজ  এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর): জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে দেলোয়ার হোসেন সর্দার নামে এক ইউপি সদস্যকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে। রোববার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের সেকান্তর সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। সে চরফলকন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি)  সদস্য। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন।

জানা যায়, একই বাড়ি কাজল মিয়ার সাথে দীর্ঘ  দিন থেকে  সাড়ে ২৫ শতাংশ জমি নিয়ে দেলোয়ার হোসেনের বিরোধ চলছিল।  বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। রোববার  সকালে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দেলোয়ার হোসেনের স্ত্রীর সাথে প্রতিপক্ষ কাজল  তার ছেলে ইয়ার হোসেন ও মামুন হোসেনের কথা কাটাকাটি চলছিল। খবর পেয়ে  দেলোয়ার হোসেনের ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে কাজল মিয়া ও তার ছেলে ইয়ার হোসেন ও মামুন দেলোয়ার এবং তাঁর স্ত্রী  নুর নাহারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে মুমূর্ষুাবস্থায় স্থানীয়রা তাঁদের  উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য দেলোয়ার হোসেনে বলেন, আমাদের বাড়ির সাড়ে ২৫ শতাংশ জমি নিয়ে কাজল মিয়ার সাথে দীর্ঘ দিন থেকে বিরোধ চলেছে। রোববার সকালে কাজল মিয়া বাহিরের কিছু লোকজন নিয়ে বিরোধকৃত জায়গার গাছ থেকে নারিকেল পাড়ছিলেন।  বিষয়টি আমার স্ত্রী  আমাকে জানালে আমি গিয়ে বাধা দেই।  এতে কাজল মিয়া তাঁর  ছেলেরা সহ ৮-১০জন লোক আমাকে এবং আমার স্ত্রী নুর নাহারকে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

এদিকে কাজল মিয়ার ছেলে মামুনুর রশীদ বলেন, আমার জায়গা থেকে দেলোয়ার নারিকেল পেড়ে নিতে চাইলে আমরা বাধা  দেই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের ওপর হামলা করে। বর্তমানে আমার বাবাসহ চারজন সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





জাতীয় এর আরও খবর

কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ

আর্কাইভ