সোমবার ● ১ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেলে বিতরণ
কমলনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেলে বিতরণ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেলে বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে এ বাইসাইকেলগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) পূদম পুষ্প চাকমা।
জানা যায়, জেলার সকল ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি, জন্ম ও মৃত্যু নিবন্ধন ও পরিষদের অন্যান্য কার্যক্রম আরো গতিশীল করতে এ কার্যক্রম হাতে নিয়েছেন জেলা প্রশাসন। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে লক্ষ্মীপুর জেলার পাচটি উপজেলায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে মোট ২৯৩ টি বাইসাইকেল গ্রাম পুলিশের মধ্যে বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে এ উপজেলায় ৭১টি বাইসাইকেল বিতরণ করা হয়।





মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা 