শনিবার ● ২ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
কমলনগরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দূর্ঘটনায় মো. মনির হোসেন(২৬)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ৮টায় রামগতি-লক্ষ্মীপুর সড়কের কমলনগর থানার অদূরে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরবত আলীর বাড়ির মৃত বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মনির মোটরসাইকেলে লরেন্স বাজার থেকে হাজিরহাটে যাচ্ছিলেন। পথে কমলনগর থানার কাছাকাছি পৌঁছালে সংস্কারের জন্য সড়কে রাখা পাথর ও বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারায়। এতে ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মনির (২৪) নামে আরও একজন আরোহী আহত হন। তাকে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় চর লরেন্স ইউনিয়ন পরিষদ সদস্য মো. নাসির উদ্দীন সড়ক দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 