রবিবার ● ২৬ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার মনি (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। রোববার দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে। তার একটি পুত্র সন্তানও রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চরমার্টিন এলাকায় ৫বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী টিপু প্রবাসে থাকেন। শারমিন স্বামী ছাড়া অন্য কারো সাথে মোবাইল ফোনে কথা বলেন। বিষয়টি শারমিনের মা বুজতে পেরে সকালে তাকে বকাঝকা করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর আগে শারমিন একটি চিরকুটে আত্মহত্যার কারণ লিখে যায় । সে তার এ আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমি গিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে মনোনয়ন পত্র বৈধ
কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা
লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু 