শনিবার ● ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
তোপধ্বনির পর প্রথমে উপজেলা প্রশাসন, কমলনগর থানা, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি, বিএনপি, ও কমলনগর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদিতে পুষ্পাঘ্য অর্পণ করা হয়। পরে কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতযোগিতা, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
![]()
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধণা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সহকারি কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর প্রমূখ। চিত্রাঙ্কন, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।





কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের এখনো সন্ধান মিলেনি
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ 