বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত
কমলনগরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে আহত
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগরে আহমদ উল্লাহ (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মতিন ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ২৫টি সেলাই করা হয়েছে।
জানা যায়, আহমদ উল্লাহ দীর্ঘ দিন ওমানে ছিলেন, ওমানে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। দীর্ঘ দিন থেকে একই বাড়ির আমির হোসেনের সাথে তার দ্বন্দ্ব ছিলো। ঘটনার দিন দুপুরে আমির হোসেনের ছেলে আরিফ হোসেন তাকে ল্যাংড়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করছিলো। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমির হোসেন, তার ছেলে আরিফ হোসেন ও স্ত্রী পিয়ারা বেগম আহমদ উল্লাহকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনের পরিবারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্বব হয়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরো জানান।





উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার 