বুধবার ● ২৪ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে পুকুরে ধরা পড়েছে ইলিশ !
কমলনগরে পুকুরে ধরা পড়েছে ইলিশ !
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ধরা পড়েছে ১০ ইলিশ। ধরা পড়া ইলিশ নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। পুকুরে ইলিশের স্বাদ নিতে অনেকেই কেনার আগ্রহ প্রকাশ করেন। এসময় উৎসক লোকজন ধরা পড়া ইলিশের ছবি মোবাইল ক্যামেরায় ধারন করতে দেখা গেছে।
বুধবার (২৪ নভেম্বর) সকালে চর ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে এসব ইলিশ ধরা পড়ে।
স্থানীয় চর ফলকন ইউপি সদস্য আনোয়ার হোসেন পুকুরে ইলিশ ধরা পড়ার বিষয়ে নিশ্চিত করে বলেন, সকালে বেড় জাল দিয়ে দেশিয় প্রজাতির মাছ ধরার সময় ১০টি ইলিশ ধরা পড়ে। ধরা পড়া ইলিশগুলো জাটকা সাইজের (৬ থেকে ৭ ইঞ্চি)। পুকুরে আরও ইলিশ থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে ওই পুকুর ডুবে যায়। এসময় মেঘনা নদী থেকে আসা লবণ
পানির সঙ্গে ইলিশ ডুকে পড়ে। ওই সময় জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়ে। পুকুরে জাল ফেললে জোয়ারের সঙ্গে আসা ইলিশ বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ধরা পড়ে।





কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 