শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
১২২৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ১৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা ১৬টি কাঁচা ও আধাপাকা দোকানঘর বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার সকাল থেকে চরলরেন্স পূর্ব বাজারের ভূমি অফিসের সামনের এসব স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। এর আগে একাধিকবার নোটিশ করে এ অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় উপজেলা ভূমি অফিস। অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  সহকারি কমশিনার (ভূমি) পুদম পুষ্প চাকমা। এ সময় উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আবুল কাশেম ও চরলরেন্স ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

হাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিস ও চরলরেন্স ভূমি অফিস নির্মাণের কাজ চলছে। উপজেলা ভূমি অফিসের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রচীর নির্মাণ করার জন্য ওই বাজারের প্রায় ১৬-১৭টি ঘরের সকলএকসনা বন্দোবস্ত  বাতিল করে প্রশাসন। তাদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। কিন্তু দোকান মালিকরা নোটিশ অমান্য করে তাদের  ব্যবসা চালিয়ে যাওয়ায় উপজেলা ভূমি অফিস অভিযান চালায়।

এদিকে এক দোকান মালিক আবুল কাশেম মাস্টার অভিযোগ করে বলেন, আমরা সরকারের থেকে বন্দোবস্ত নিয়ে ব্যবসা করছি। এ দোকানঘরগুলোর উচ্ছেদের নোটিশ পাওয়ার পর জজকোর্টে মামলা করি। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি রিটও চলমান। কিন্তু এরপরেও উচ্ছেদ করা হচ্ছে।

এ বিষয়ে সহকারি কমশিনার (ভূমি) কর্মকর্তা পুদম পুষ্প চাকমাকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

 

 





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎ রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎
তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি
কমলনগরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান ‎ কমলনগরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান ‎
৭১ এর চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান ‎ ৭১ এর চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান ‎

আর্কাইভ