শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৮
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৮
১৩০১ বার পঠিত
রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৮

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকায় এ ঘটনা ঘঠে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো- মো. নিজাম উদ্দিন, শাহিনুর বেগম, নুর নাহার বেগম, মো. মারুফ হোসেন, রিনা আক্তার, জামিলা বেগম, হাজেরা বেগম ও আমেনা আক্তার। এদের মধ্যে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য মো. নিজাম উদ্দিনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালে ভর্তি শাহিনুর বেগম জানান, চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকায় ৫০বছর আগে তার মা রৌশনরা বেগম ৩২শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি তারা ওই জমিতে বাড়ি করতে গেলে প্রতিপক্ষ ওই এলাকার জালাল আহমদের জমি বলে তাদের ওয়ারিশগন বাধা প্রদান করেন। এ নিয়ে একাধিকবার সালিশ ও কমলনগর থানায় মামলাও হয়। কিন্তু প্রতিপক্ষ কোন কাগজপত্র দেখাতে পারেনি। এর পর তারা ওই জমি দখলের পায়তারা করে। শনিবার গভীর রাতে জামিলা, হাজেরা ও আমেনা তাদের লোকজন নিয়ে একটি ঘর তোলার চেষ্টা করে। খবর পেয়ে তারা তাদের লোকজন নিয়ে বাধা প্রদান করলে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও তার ভাই, মেয়ে ও ছেলে মারাত্মক আহত হন।
এদিকে হাজেরাদের পক্ষ থেকে মো. মইন উদ্দিন জানান, তাদের জমিতে তারা ঘর করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে তাদের ঘরদরজা ভাঙচুর করে এবং তার ফুফুসহ চার জনকে পিটিয়ে আহত করা হয়।  রাতে ঘর তুলতে কেন গেলেন জানতে চাইলে তিনি কোন কথা বলেতে রাজি হননি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, বিষয়টি তিনি শুনেছেন। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আর্কাইভ