মঙ্গলবার ● ৯ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড বিতরণ
কমলনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হেলথ কার্ড বিতরণ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : মুজিব শতবর্ষ উপলক্ষে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে “ স্কুল হেলথ কার্ড বিতরণ ও হেলথ স্ক্রিনিং” এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চরলরেন্স খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মীর মোঃ আমিনুল ইসলাম মঞ্জু ও পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ মোজাম্মেল হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান সেলিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চর লরেঞ্চ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এ কে এম নুরুল আমিন মাষ্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারমো. সফিক উদ্দিন, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ইউছুফ আলী মিঠু ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা সভাপতি মোঃ কামরুল হাসান প্রমুখ।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 