শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ১ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগর আ’লীগের সম্পাদকের কাছে মনোনয়ন বাণিজ্যের টাকা ফেরত চাইলেন বিদ্রোহী প্রার্থী
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগর আ’লীগের সম্পাদকের কাছে মনোনয়ন বাণিজ্যের টাকা ফেরত চাইলেন বিদ্রোহী প্রার্থী
২৫৪৩ বার পঠিত
সোমবার ● ১ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগর আ’লীগের সম্পাদকের কাছে মনোনয়ন বাণিজ্যের টাকা ফেরত চাইলেন বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন রাজন (রাজু) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর কাছে মনোনয়ন বাণিজ্যের টাকা ফেরত চাইলেন। সোমবার (১নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথ সভায় এ টাকা ফেরত চান তিনি।

বিদ্রোহী প্রার্থী রাজু তার বক্তব্যে বলেন, যে সমস্ত আওয়ামী লীগ নেতারা নৌকার মনোনয়ন দিবেন বলে টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু নৌকা দেন নাই, টাকাও ফেরত দিচ্ছেন না। আমি সেই টাকা ফেরত চাই।

তিনি আরও বলেন, অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর কাছে টাকা ফেরত চাইলে তিনি আমাকে বিদ্রোহী প্রার্থী করে ভোটের মাঠে নামায়, ৫লাখ টাকা দেওয়ার আশ্বাসও দেন। কিন্তু আমি তার টাকা চাইনা । দলীয় মনোনয়ন দিবেন বলে যে টাকা নিয়েছেন আপনি আমার সেই আসল টাকা ফেরত চাই। এখন টাকা চাওয়ায় তিনি আমাকে চাঁদাবাজি মামলার হুমকি দিচ্ছেন। মনে রাখবেন মিথ্যা মামলা করলে চরকাদিরার মানুষ আপনাকে ঝাড়–পেটা করবে, ঝাড়– মিছিল বের করবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বিদ্রোহী প্রার্থী রাজু আরও বলেন, কমলনগরের আওয়ামী লীগকে আপনি ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ যদি সত্য হয়ে থাকে তাহলে মনোনয়ন বানিজ্যের কারণে আপনাকে দল থেকে বহিষ্কার করতে হবে।

ওই পথ সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু ডালিম কুমার দাস বক্তব্য রাখেন। এ সময় বক্তারা প্রশাসনের কাছে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ