শনিবার ● ৩০ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
কমলনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি

মুজিববর্ষের পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি” এই শ্লোগানকে সামনে রেখে কমলনগর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী থানা চত্বর থেকে বের করা হয়। র্যালিটি রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে হাজিরহাট উপকূল সরকারী কলেজের গেইট প্রদক্ষিণ শেষে থানা মিলনায়তনে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) রাইসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আমিন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার শফিক উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ইব্রাহিম বাবুল। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন, চর লরেন্স ইউপি চেয়ারম্যান এ এইচ এম আহসান উল্লাহ হিরন। তোরাবগঞ্জ ইউ পি চেয়ারম্যান মির্জা আশ্রফুল জামান রাসেল ও প্রেসক্লাব সেক্রেটারি ইউসুফ আলী মিঠু সহ শিক্ষক সামাজিক ব্যাক্তিবর্গ।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 