শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » গৃহবধূকে কুপ্রস্তাব, কমলনগরে আ.লীগ নেতা আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » গৃহবধূকে কুপ্রস্তাব, কমলনগরে আ.লীগ নেতা আটক
১৬১৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গৃহবধূকে কুপ্রস্তাব, কমলনগরে আ.লীগ নেতা আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরে এক গৃহবধূকে কুপ্রস্তাবের অভিযোগে আওয়ামী লীগ নেতা মো. লিটনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামে স্থানীয়রা তাকে আটকের পর ৯৯৯ এ কল দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করেছেন।
লিটন উপজেলার চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এসময় লিটন থানা হাজতেই রয়েছে।
পুলিশ জানায়, জাঙ্গালিয়া গ্রামের এক গৃহবধূকে কুপ্রস্তাবের ঘটনায় স্থানীয়রা লিটনকে আটক করে। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভূক্তভোগী নারীকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিলেও তিনি আসেননি।
ভূক্তভোগীর স্বামী সাবেক গার্মেন্টস শ্রমিক বলেন, আমি ইউরোপে যাওয়ার চেষ্টা করছি। এজন্য একটি ঋণের জন্য কমলনগর ইসলামী ব্যাংক শাখায় চেষ্টা চালাই। ব্যাংকেই লিটনের সঙ্গে আমার স্ত্রীর দেখা হয়৷ তখন লিটন তার পরিচয় দিয়ে ৬ লাখ টাকা ঋণ নিয়ে দেওয়ার আশ্বাস দেয়। বিনিময়ে আমার স্ত্রী যেন তাকে খুশি করে দেয় (কুপ্রস্তাব) এ দাবি করা হয়। ব্যাংকের লক্ষ্মীপুর শাখায় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে লিটন আমার স্ত্রীকে নিতে আসে। ঘটনা সন্দেহজনক হওয়ায় আমি ৯৯৯ এ কল দেই। কমলনগর আমার শ্বশুর বাড়ি এলাকা। আমার বাড়ি মাদারীপুর সদরে। নিরাপত্তাজনিত কারণে আমরা থানায় লিখিত অভিযোগ করছি না।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ভুক্তভোগীকে লিখিত অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে ৫৪ ধারায় আটক লিটনকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হবে।





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ