শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
৯৯৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ওয়াপদা খালের পানিতে তলিয়ে যাওয়া বাবুল হোসেন (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ ৩০ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম দিঘলী গ্রামে খালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।এরআগে বুধবার (২৭ অক্টোবর) সকাল ৬টার দিকে নির্মাণাধীন ওয়াপদা সেতুর কাজে ব্যবহৃত একটি ছোট ড্রাম উদ্ধার করতে গিয়ে বাবুল ডুবে গিয়ে পানির স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৭ ঘন্টা উদ্ধারের চেষ্টা চালিয়েও ওই শ্রমিকের সন্ধান পাননি।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে আধাকিলোমিটার দূরে ইসলাম পাটওয়ারী বাড়ির সাঁকো এলাকায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অভিযানিক দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বাবুল ময়মনসিংহ জেলার গৌরিপুর গ্রামের সঞ্জু মিয়া ছেলে । তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, ওয়াপদা খালের ওপর সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুরজাহান এন্টারপ্রাইজ ওয়াপদা সেতু নির্মাণ কাজটি পেয়েছেন। কয়েকমাস ধরেই নতুন সেতু নির্মাণে কাজ করছেন শ্রমিকরা। বুধবার সকালে ফাইলিং কাজ চলছিল। এসময় একটি ছোট ড্রাম খালে পড়ে যায়। ড্রামটি উদ্ধার করতে বাবুল পানিতে নামে। প্রবল স্রোতে ড্রামটি টেনে আনলেও হাত থেকে ফসকে যায়। ফের ড্রামটি উদ্ধারের জন্য চেষ্টা করতে গেলে তিনি ডুবে গিয়ে স্রোতে হারিয়ে যান। এক সহকর্মী তখন তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েও পারেননি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন আহমেদ বলেন, মরদেহ ভেসে উঠেছে বলে স্থানীয়ভাবে আমাদের খবর দেওয়া হয়। আমাদের একটি টিম ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে।





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ