সোমবার ● ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের জরিমানা
নিষেধাজ্ঞার শেষ দিনে ১০ জেলের জরিমানা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : নিষেধাজ্ঞার শেষ দিনে লক্ষ্মীপুরের কমলনগরে ১৬ জেলেকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ মেঘনা নদীতে অভিযান দিয়ে তাদের আটক করেন। পরে বেলা দুই টার দিকে এদের ১০জনের ৫০হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এ জরিমানা করেন। বাকি ৬জনের পরিণত বয়স না হওয়ার তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫০ হাজার মিটার মাছ ধরার জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।
কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল থেকে নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। দুপুর ২টার দিকে উপজেলার লুধুয়া মাছঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাকী ১০ জেলের ৫০ হাজার টাকার অর্থদণ্ডের রায় দেন। মাছগুলো এতিমখানায় বিতরণ ও জালগুলো বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।





কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার 