শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
১৪৬৪ বার পঠিত
সোমবার ● ৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষকের নাম মহিন উদ্দিন। সে  সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালি গ্রামের মো. খোকন মিয়ার ছেলে। এ ঘটনায় রোববার (০৩ অক্টোবর) বিকেলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলাটি ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলা কুতুবী আমলে নিয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে বলে বাদীর আইনজীবী ইফতেখার মাহমুদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভূক্তভোগী কিশোরী দীর্ঘ দিন ধরে মহিনের কাছে প্রাইভেট পড়ত। এক পর্যায়ে তিনি ছাত্রীকে  প্রেমের প্রস্তাব দেন । কিন্তু ছাত্রী রাজী না হয়ে তার বাবা-মায়ের কাছে বলে। পরে ছাত্রীর কথা মত অভিভাবকরা মহিনের কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দেয়। গত ১২ সেপ্টেম্বর পরিবারের সবার আজান্তে মহিন ছাত্রীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা খুলতে বলে। তাৎক্ষণিক দরজা খুলে মহিন পালিয়ে যায়। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বরা ভুক্তভোগী পরিবারকে প্রভাবিত করে। এক পর্যায়ে বিয়ের আশ্বাসে মহিনের বাবা খোকন মামলা করতে দেয়নি।

স্কুলছাত্রীর বাবা জানান, প্রথমে বিয়ের আশ্বাস দিলেও এখন তারা স্থানীয় মাতব্বর দিয়ে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। তিনি অভিযুক্ত মহিনের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নন। তিনি এর সুষ্ঠু বিচার চান।

এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত মহিন উদ্দিনের সাথে যোগাযাগ করা হলে তাকে  পাওয়া যায়নি।

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ