শুক্রবার ● ৯ জুলাই ২০২১
প্রথম পাতা » সর্বশেষ » “সবুজ গ্রাম”
“সবুজ গ্রাম”
আশিষ মণ্ডল

বসুন্ধার সবুজ ক্ষেতে,
শস্য মালার জীবন গেঁথে।
গাইব মোদের জন্মভূমি ,
সেথা রবে দেহ সাথে।
যাঁহার রক্তে এ দেশ রাঙা,
লিখে বোঝা হয় না জানা।
সবুজ গ্রামে ফলছে সোনা ,
আনন্দ আর হাসি কান্না !
পাখির কলরবে শান্ত গ্রাম
হানা দেয় হঠাৎ মহাকাল,
শিক্ষার বোঝা মাথায় লইয়া
তামসায় মগ্নতা বানচাল।
লিখতে কভু নাহি ভয়,
কিশোর আছে দেহের ভিতর।
ঝড়ের বেগে রক্ত নিতে ,
আঠারো আসে কিছু গড়তে।
পরিশ্রমে মূল্য কুলির ধন্য,
পেয়েছি শুধু অধিক অন্ন।
তবু কেন সব্বার্গ্রে নেই তাঁর ঠাঁই।
বদন ঢেকে কঁন্দন .
কোন উপায় নাই।
অন্ধকারে খনিজ আমি ,
আলোর ঠিকানা নাহি জানি।
বঙ্গমায়ের কথা শুনি ,
রাঙা মাটীর সোনার খনি।
বীর শহীদের তাজা রক্তে
রাঙিয়া আছে দেশের মাটি।
সেই মাটির সোনার ফসল,
কাটছে চাষী মুখে হাসি।
মুক্তমালা গাঁথিব মোরা,
পরাব তব অশ্রুজলে।
জীবন দিয়া রক্ষা করিব ,
উৎসর্গ হব তোমা কোলে ।
নদীর পাশে ছোট্ট গ্রাম
সবুজে সবুজে ঘেরা,
বরষার জলে মাটির গন্ধে
মাতাল চাষী পাগল পাড়া।





কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর
মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন
কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ 