বৃহস্পতিবার ● ২৪ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বাসদের বিক্ষোভ
কমলনগরে বাসদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকসা, ইজিবাইক ও ভ্যান বন্ধে স্বরাষ্টমন্ত্রীর গণবিরোধী ঘোষনার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর হাজিরহাট বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। প্রথমে তারা হাজিরহাট বাজারের দক্ষিণ মাথায় বাসদের কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে সমাবেশের আয়োজন করে তারা। শ্রমিক নেতা আবুল বাশারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বাসদ জেলা কমিটির আহবায়ক এম এ মজিদ, সদস্য সচিব এ্যাড. মিলন মন্ডল, সদস্য এ্যাড. ডিডো ভূশন নাথ, উপজেলা কমিটির আহবায়ক ইব্রাহিম খলিল মেম্বার ও সদস্য সচিব ফিরোজ আলম প্রমূখ।
এ সময় বক্তারা সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকসা, ইজিবাইক ও ভ্যান বন্ধে স্বরাষ্টমন্ত্রীর গণবিরোধী ঘোষনা প্রত্যাহারের দাবি জানান এবং ব্যাটরি চালিত যানবাহনের নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ন করে লাইসেন্স প্রদান করারও দাবি জানানো হয়।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 