শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রাণিসম্পদ সপ্তাহে আলোচনা সভা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রাণিসম্পদ সপ্তাহে আলোচনা সভা
৩৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে প্রাণিসম্পদ সপ্তাহে আলোচনা সভা

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

 

‎---

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রথমে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে বের হয়ে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহা সড়ক সামনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা,  যুব উন্নয়ন কর্মকর্তা আবছারুল হাছান,  উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাওলাদার, আমজাদ হোসেন আমু ও খামারি এসএম হারুনুর রশিদ প্রমুখ।

‎পরে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎





আর্কাইভ