শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎
৮০ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় করার অভিযোগ উঠেছে  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোশাররফ হোসেন রাসেলের বিরুদ্ধে । ৫ই আগস্ট সরকার পতনের পর বিএনপির নীতিনির্ধারণী ফোরামের একটি অংশের সাথে আঁতাত করে রাসেল এলাকায় দাপটের সাথে চলাফেরা করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

‎জানা যায়, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের ক্ষমতায় শ্রমিকলীগ নেতা রাসেল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড নুরুল আমিন রাজুর ভাগিনা পরিচয়ে চাঁদাবাজি, জমি দখল, সালিশ বানিজ্য, ইয়াবা কারবারসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন। জিরু থেকে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া রাসেল সরকার পতনের পর আওয়ামী লীগের সকল নেতারা পালিয়ে গেলেও বিতর্কিত এ নেতা একদিনের জন্যও তাকে পালাতে হয়নি। কিছু দিন গা ঢাকা দিয়ে থাকলেও সংসদ নির্বাচন থেকে তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন। এছাড়াও এ সময়ে এসে রাসেল উপজেলার করুনানগর বাজারে প্রায় অর্ধ কোটি টাকার দোকান ভিটা কিনেন এবং ফজুমিয়ারহাট বাজারে মোটা অঙ্কের টাকা খরচ করে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার নামে ব্যবসা চালু করেন। ওই ডায়াগনস্টিক সেন্টার বসে আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে যোগাযোগ এবং প্রতিদিন রাতে ভার্চুয়াল মিটিং করে নেতা কর্মীদের সক্রিয় করার চেষ্টা করছেন । এর আগে তার ইশারায় উপজেলার চরকালকিনি ও চরমার্টিন এলাকায় শেখ হাসিনা আসছে শ্লোগানে মিছিলও হয়েছে বলে জানা যায় ।

‎নাম প্রকাশে অনিচ্ছুক ফজুমিয়ারহাট এলাকার বিএনপির একাধিক নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় এ শ্রমিক লীগ নেতা রাসেলের কারণে আমরা তটস্থ ছিলাম। কিন্তু সরকার পতনের পর দেখি আমাদের হাইকমান্ডের নেতাদের সাথে তার ভালো সম্পর্ক। কমলনগরে উল্লেখযোগ্য কোন আওয়ামী লীগ নেতা এলাকায় না থাকলেও রাসেল সক্রিয় রয়েছে। এর কারণ হচ্ছে আমরা টাকার কাছে জিম্মি।

‎এ বিষয়ে শ্রমিক লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন রাসেল বলেন, ফজুমিয়ারহাট বাজারের ওই ডায়াগনস্টিক সেন্টারে আমি চাকুরি করি। আমি আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা করছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এ ছাড়াও তিনি কোন দোকান ভিটা কিনেননি বলে জানান।

‎এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় এরা আমাদের উপর অনেক অত্যাচার জুলুম চালিয়েছে। এ সময় এসে তারা যদি সক্রিয় হয়ে সরকার তথা আমাদের বেকায়দায় ফেলতে চায়; আমরা তা মেনে নেবো না। আমরা যে কোন মূল্যে এদের প্রতিহত করার চেষ্টা করবো।

‎উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন, এ বিষয়ে আমি তেমন কিছু জানি না তবে এমন কিছু হলে অবশ্যই প্রতিহত করার চেষ্টা করবো।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

‎

‎





আর্কাইভ