বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সোস্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
কমলনগরে সোস্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড’র এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলার চরজাঙ্গালিয়া খাসেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাংকের লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ূন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোসলেহ উদ্দিন, অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী, সাহেবেরহাট ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, সাংবাদিক মিজানুর রহমান মানিক, ইউছুফ আলী মিঠু, মাদ্রাসা সুপার মাওলানা হাবিব উল্লাহ বাহার, মাকছুদুর রহমান ফরাজি, চরলরেন্স খাসেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান সেলিম, চরলরেন্স বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, এসআইবিএল ওই শাখার পরিচালক আব্দুর রাজ্জাক ও হাজিরহাট ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক সাংবাদিক আমজাদ হোসেন আমু প্রমুখ।





রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ 