শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ব্যবসায়ি অপহরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ব্যবসায়ি অপহরণ
৬৮০ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ব্যবসায়ি অপহরণ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগরে আজাদ উদ্দিন (৩৮)নামে এক কনফেকশনারি ব্যবসায়িকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ৪-৫ জন যুবক সিএনজি চালিত অটোরিকসা করে তাকে তুলে নিয়ে যায়। আজাদ উপজেলার চরফলকন ইউনিয়নের আবদুল হকের ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিতে পারেনি পুলিশ।

‎অপহৃত আজাদের শ্বশুর মো. ছানা উল্লাহ বলেন, আজাদ প্রতিদিনের ন্যায় সকালে এসে দোকান খোলার জন্য হাজিরহাট বাজারে তার দোকানের সামনে এসে দাড়ান। হঠাৎ ৪-৫জন লোক একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে তুলে দ্রুত নিয়ে যায়। বাজারের অন্য ব্যবসায়িরা তখন জিজ্ঞেস করলে আজাদ বিষপান করেছে; তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে দ্রুত পালিয়ে যায় তারা। কিছুক্ষণ পরে আজাদের ফোনে যোগাযোগ করা হলে সে বলছে তাকে নোয়াখালীর করমুল্লাহ এলাকায় নিয়ে গেছে । এ ঘটনায় সকাল থেকে বার বার পুলিশের কাছে গিয়েও তারা কোন সুফল পাননি ।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন,  বিষয়টি আমরা অবগত হওয়ার পর থেকে আমাদের টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুত আজাদকে উদ্ধার করা সম্ভব হবে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎ কমলনগরে ডায়াগনস্টিক ব্যবসার আড়ালে আওয়ামী লীগকে সক্রিয় করার অভিযোগ ‎
কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা কমলনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন
কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎ কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎
সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎ সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎ কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎ কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎

আর্কাইভ