শিরোনাম:
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
প্রথম পাতা » চট্টগ্রাম » মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
১৯ বার পঠিত
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

‎---

কমলনগর (লক্ষ্মীপুর) : ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে কাল বৃহস্পতিবার ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।  ফলে রামগতি- কমলনগরের মেঘনা নদীসহ সংশ্লিষ্ট এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা বাড়ানোই হলো এ নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য। নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ইলিশ শিকার বন্ধ রাখতে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অভিযান ও নজরদারি জোরদার করার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎মেঘনা নদী ঘেঁষা রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবছর ইলিশ মৌসুমে নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন জেলেরা। নিষেধাজ্ঞার সময়ে এসব জেলে পরিবারের ওপর আর্থিক চাপ তৈরি হয়। তাই নিষেধাজ্ঞা কার্যকর করার পাশাপাশি প্রকৃত জেলেদের জন্য সরকারি সহায়তা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়ার দাবি রয়েছে সংশ্লিষ্টদের।

‎এ দিকে বিগত নিষেধাজ্ঞার সময়  নদীতে অবাধে রাজনৈতিক ছত্রছায়ার জেলেদের মাছ ধরতে বাধ্য করা হতো। এ নিষেধাজ্ঞার মুহুর্তে যদি আগের নিয়মে সরকারের নিষেধাজ্ঞাকে গুরুত্ব  না দেয়া হয়। তাহলে সরকারের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকবে। তাই এ বছর নদীতে নজরদারি বাড়ানো উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।

‎স্থানীয় সচেতন মহল বলছে, ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে। একই সঙ্গে নিষেধাজ্ঞার সুফল পেতে সরকারি সহায়তা প্রকৃত জেলেদের হাতে পৌঁছানো এবং নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধ করা জরুরি।

‎কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা নিউজ এ্যাডভান্সকে বলেন, আমরা ২২ দিনের নিষেধাজ্ঞায় জেলেদের সচেতনতা বাড়াতে বিভিন্ন স্পটে সভা সেমিনার, লিপলেট বিতরণ করা হয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের পক্ষ থেকে মৎস্য বিভাগ,কোস্ট গার্ড, নৌ পুলিশ, উপজেলা প্রশাসনের সকল টিম নদী এলাকায় তৎপর রয়েছে। এ ছাড়াও নিষেধাজ্ঞার ২২ দিন সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে মৎস্য কর্মকর্তা ।

‎





আর্কাইভ