মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমলনগর উপজেলা শাখার সদস্য আ্যডভোকেট ফখরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান তাকে এই পদে মনোনীত করেছেন।
হুইপের কার্যালয় থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে এই মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ২৮ সেপ্টেম্বর হুইপের সহকারী একান্ত সচিব (এপিএস) একেএম আজিম স্বাক্ষরিত উক্ত চিঠিতে উল্লেখ করা হয়, হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, এমপি যুবদল নেতা ফখরুল ইসলামকে উপজেলা মনিটরিং কমিটির গণ্যমান্য প্রতিনিধি হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
চিঠিতে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় জনাব ফখরুল ইসলাম সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
একই সাথে চিঠিতে, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সাথে পরামর্শ ও সমন্বয় করার জন্য ফখরুল ইসলামকে অনুরোধ জানানো হয়েছে।





কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই 