শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
১৯০ বার পঠিত
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

‎---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের  কালা মসজিদের সংলগ্ন নিমাই চক্রবর্তী ও ব্যবসায়ি মিল্লাত হোসেনের বাড়িতে এ ডাকতির ঘটনা ঘটে। এছাড়াও একই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারের আক্তার এন্টারপ্রাইজ, চৌধুরী ট্রেডার্স ও নিউ কালেকশনে এ চুরির ঘটনা ঘটে।

‎হাজিরহাট ইউনিয়নে ডাকতির বিষয়ে বাড়ির মালিক জয়দেব চক্রবর্তী জানান, রাত আনুমানিক তিনটার দিকে ১০-১২ জনের এক ডাকাত দল তাদের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ওই সময় নগদ ৬০-৬৫ হাজার টাকা ও আনুমানিক সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন  মালামাল লুটে নেয়। স্বর্ণালংকার দিতে গড়িমসি করলে তার ভাই সুম চক্রবর্তী ও তার মাকে এলোপাতাড়ি মারধর করে ডাকাতরা। একই সময় পাশাপাশি ব্যবসায়ি মিল্লাত হোসেনের বাড়িতে ঢুকে ঘরের নগট টাকাসহ বিভিন্ন লুটে নেয় ওই ডাকাত দল। তবে তাদের কি পরিমান ক্ষতি হয়ে তা জানা যায়নি। এ দিকে ওই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারে তিন দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। ওই সময় চোরের দল দোকানের টিনের চালা কেটে আক্তার এন্টারপ্রাইজের নগদ ৩৩হাজার,  চৌধুরী ট্রেডার্সের ২১ হাজার ও ইজি কালেকশনের ৫০হাজার টাকা লুটে নেয় ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম বলেন,  ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে খুব শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ