সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা এম হাবিব উল্লাহ বাহারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা এ সংবর্ধনার আয়োজন করে। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শওকত হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। বিশেষ অতিথি ছিলেন, সানম্যান গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ মেজর (অব:) আবদুল মান্নানের ছেলে তাসফিক মান্নান ও সাবেক হাজিরহাট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোছাইন ফারুকী। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, মাতব্বরনগর দারুণ সুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, ভারপ্রাপ্ত সুপার ফিরোজ রহমান, বিকল্পধারার বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মিয়া ও সুপারের ছেলে এহসান মাহবুব।
জানা যায়, ১৯৮৪ সালে চরফলকন লুধুয়া এলাকায় চরফলকন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে মাওলানা এম হাবিব উল্লাহ বাহার ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে এ মাদ্রাসা দুই বার নদী ভাঙনের শিকার হয়। সর্বশেষ ২০২২ সালে চরকাদিরা ৮নাম্বার ওয়ার্ডে সাবেক সাংসদ মেজর (অব :)আবদুল মান্নান ৮০ শতক জমি দান করলে ওই দানকৃত জমিতে মাদ্রাসা স্থানান্তর করেন।





মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 