বুধবার ● ২২ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
স্বামী আক্তার নদীতে মাছ ধরছেন। পরিবারের অভাব মুছতে এবং চার সন্তান মানুষ করতে স্ত্রী শাহানুর অন্যের বাড়িতে জিয়ের কাজ করছেন।
পরিবার নিয়ে সামনে দিনগুলোতে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখলেও মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে তাদের স্বপ্ন ছাই হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের খলিল মিস্ত্রি বাড়ির আক্তার হোসেনের ঘরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়,রাত সাড়ে ১২ টার দিকে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত হয়ে মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তাদের ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও হাঁস-মুরগিসহ সকল মালামাল পুড়ে প্রায় ৬লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
আগুনে পুড়ে নিঃস্ব শাহানুর কান্নাজড়িত কণ্ঠে বলেন, “নিজের ঘাম ঝরানো উপার্জনে একটু একটু করে ঘরটা সাজিয়েছিলাম। স্বপ্ন ছিলো পরিবার নিয়ে সামনের দিলগুলো ভালোভাবে কেটে যাবে কিন্তু এক মুহূর্তের আগুনে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। আমার সন্তান শুধু পরনের কাপড়টুকু নিয়ে এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি।





কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 