মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে দুই ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নিগার সুলতানা এ জরিমানা আদায় করেন।
এ সময় গাজীনগর বাজারের দীপ্ত মেডিকেল হলের মালিকের ২০হাজার ও রিয়াদ ফার্মেসির মালিকের ৫হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ, ঔষধ প্রশাসন অধিদপ্তর লক্ষ্মীপুরের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে দীপ্ত মেডিকেল হল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে পরদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 