শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান ‎
২৬১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান ‎

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন মিলন  বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান  করেছেন। বুধবার (৮ জুলাই) বিকালে উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে জামায়াতে এমপি প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি  এ আর হাফিজুল্লাহর উপস্থিতিতে দলীয় সদস্য ফরম পূরণের করে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় আকতার হোসেন মিলন জামায়াতের প্রশংসা করে বলেন, এখন বয়স হয়েছে। বাকি জীবন জামায়াতের সাথে কাটাতে চান তিনি। মিলন তিন বার হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।

‎যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, বর্তমান অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির,  মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন এবং স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎স্থানীয় সূত্রে জানা যায়,  আকতার হোসেন মিলন ২০১১ সালে হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপন ভগ্নিপতি সাবেক চেয়ারম্যান আবুল বাছেত হেলালের  সথে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। পরে ২০১৫ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.  নিজাম উদ্দিনের সাথে ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে তখনকার জেলা পুলিশ সুপার মিলনকে বাড়ি থেকে তুলে নিয়ে যান।  ওই সময় পুলিশ সুপারের নেতৃত্বে মিলনকে ভোটের মাঠ থেকে উঠিয়ে দেওয়া হয়। তখন সমঝোতার ভিত্তিতে নিজাম উদ্দিনের বড় ভাই মোয়াজ্জেম হোসেনকে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের পদ থেকে সরিয়ে আকতার হোসেন মিলনকে সভাপতি ঘোষণা করা হয়। এর পর থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় থাকলেও অল্প কিছুদিন পরেই দলীয় এক চিঠির মাধ্যমে মিলনের সভাপতি পদ কেড়ে নিয়ে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান নিজাম উদ্দিন তার ভাই মোয়াজ্জেমকে আবারো সভাপতি ঘোষণা করেন। এরপর ২০২১ সালে মিলন  আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই সময় তার ব্যানার, ফেস্টুন, মাইক ভেঙ্গে দিয়ে মিলনকে ভোটের মাঠে দাড়াতে দেয়নি নিজাম উদ্দিনের লোকজন।

‎যোগদানের বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, আক্তার হোসেন মিলন জামায়াতের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে  আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করেছেন। জামায়াতে ইসলামী তা সাদরে গ্রহন করেছেন।

‎এ বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, বর্তমানে আমার বয়স ৬০ বছর।  বাকি জীবন জামায়াতের সাথে কাটাতে চাই। এখানে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নেই।

‎





চট্টগ্রাম এর আরও খবর

মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

আর্কাইভ