বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
কমলনগরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংগ্রহনে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আজমল হোসেন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, গ্রাম আদালত জেলা ব্যবস্থাপক খন্দকার মোহাম্মদ আবেদ উল্লাসহ উপজেলার কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ওই সময় বক্তারা বলেন, স্থানীয় বিরোধগুলো শান্তিপূর্ণভাবে সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গ্রাম আদালত গঠন করে সরকার। সরকারের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেক ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরো গতিশীল করার জোর তাগিদ দেন বক্তারা।





কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 