বুধবার ● ৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে কমলমগরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।
বুধবার দুপুরে কমলনগরে উপজেলা চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের সঞ্চয়ালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামছুল আলম, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, হাজিরহাট উপকূল সরকারি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।
উদ্বোধনের পর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 