শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
শুক্রবার ● ২৮ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে খালুসহ তিনজন মিলে কিশোরীকে গণধর্ষণ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে খালুসহ তিনজন মিলে কিশোরীকে গণধর্ষণ
১৮২১ বার পঠিত
শুক্রবার ● ২৮ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে খালুসহ তিনজন মিলে কিশোরীকে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে আপন খালু ও চাচাতো ভাইসহ তিনজন মিলে এক কিশোরীকে (১৬) গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হচ্ছেন-একই বাড়ির হোসেন ভান্ডারির ছেলে কিশোরীর চাচাতো ভাই রাজু প্রকাশ গাজী (৩২), একই এলাকার আনার উল্যাহর ছেলে কিশোরীর আপন খালু রমজান আলী (৩৫) এবং প্রতিবেশী আব্দুল আলীর ছেলে মো. ইউছুফ (৩০)। নির্যাতনে অসুস্থ হয়ে পড়া ওই কিশোরী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই কিশোরী ঘর থেকে বের হয়। ওই সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রাজু, রমজান ও ইউছুফ মুখচেপে কিশোরীকে বাড়ির পিছনে পুকুর পাড়ে নিয়ে যায়। একপর্যায়ে কিশোরীকে মুখবেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কমলনগর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।কিশোরীর মা ও মামলার বাদি জানান, বসতবাড়ির জমি নিয়ে একই বাড়ির আনার উল্যাহদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। এনিয়ে সম্প্রতি সালিশি বৈঠকও হয়েছিল। এ বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন স্বামী-সন্তানসহ তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিও দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আনার উল্যাহর ছেলে রাজুর নেতৃত্বে তার মেয়ের সর্বনাশ করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় জানান, শুক্রবার নির্যাতনের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আসমিদের ধরতে পুলিশ তৎপর রয়েছেন।





চট্টগ্রাম এর আরও খবর

‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎
কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎ কমলনগরে এমপি’র নির্দেশে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ‎
শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই :  এ আর হাফিজ উল্লাহ ‎ ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ ‎
ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎
কমলনগরে  জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ কমলনগরে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ

আর্কাইভ